
Welcome to Malumghat Ideal School
Empowering students with knowledge, character, and skills to become future leaders of the global community
Notice Board
Stay informed about exam schedules, holidays, and administrative announcements. Check the notice board regularly for the latest updates.
View All NoticesOur Vision & Guidance

প্রতিষ্ঠাতা-এর বক্তব্য
প্রিয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে মালুমঘাট আইডিয়াল স্কুল ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে যে অনন্য অবদান রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়টি শুধু মানসম্পন্ন শিক্ষা নয়, চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের দিকেও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে—যা একটি আধুনিক ও আলোকিত সমাজ গঠনে অপরিহার্য। বিদ্যালয়ের দাতা, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পরিষদ, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও ত্যাগের ফলে আজ এ প্রতিষ্ঠান জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম আসন লাভ করেছে। বিশেষ করে এসএসসি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য আমাদের গর্বিত করে। আমি বিশ্বাস করি—ভবিষ্যতেও মালুমঘাট আইডিয়াল স্কুল শিক্ষা বিস্তারে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জাতি গঠনে এক উজ্জ্বল ভূমিকা রাখবে। আমার পক্ষ থেকে এ বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মঙ্গল করুন।
সালাহউদ্দিন আহমদ
প্রতিষ্ঠাতা-মালুমঘাট আইডিয়াল স্কুল

সভাপতি-এর বক্তব্য
প্রিয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে মালুমঘাট আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে যে অনন্য অবদান রেখে চলেছে তা...
শাহীন দেলোয়ার
সভাপতি-মালুমঘাট আইডিয়াল স্কুল
আমাদের সম্পর্কে
মালুমঘাট আইডিয়াল স্কুল ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য শুধু পাঠ্যক্রমের জ্ঞান প্রদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন, মানবিক চেতনা এবং সৃজনশীলতা বিকাশ করা। প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি এস.এস.সি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। আমাদের শিক্ষক-শিক্ষিকা, দাতা, পরিচালনা পরিষদ ও কর্মচারীর একতাবদ্ধ প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা ও মেধার ফলেই বিদ্যালয় এ সাফল্য অর্জন করেছে। বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী, ২৭ শিক্ষক-শিক্ষিকাসহ একটি সম্পূর্ণ একাগ্র ও উদ্যমী শিক্ষাসমাজ বিদ্যালয়ে কাজ করছে। আমাদের প্রতিশ্রুতি হলো: শিক্ষার্থীদের সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও কার্যকরী করা। প্রতিটি শিক্ষার্থীকে সুস্থ দেহ, তীক্ষ্ণ মন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য একটাই—শিক্ষার আলো ছড়িয়ে, ভবিষ্যতের নেতৃত্ব গঠন করা।

Modern Science Lab







